পঞ্চগড়ে জাতীয় ফলমেলা উদ্বোধন 

প্রকাশিত: ২৫ জুন, ২০২৪ ০৫:১১:৩২

পঞ্চগড়ে জাতীয় ফলমেলা উদ্বোধন 

পঞ্চগড় প্রতিনিধি: ফলে পুষ্টি, অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম। 
সদর উপজেলার চত্তরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে এই মেলার। মেলায় ৮টি স্টলে প্রায় শতাধিক বিভিন্ন জাতের ফল দিয়ে সাজানো হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা চেয়ারম্যান  শাহনেওয়াজ প্রধান শুভ, উপজেলা কৃষি কর্মকর্তা  কামাল হোসেন , কৃষি অফিসের কর্মকর্তা সহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে  জেলা প্রশাসক  জহিরুল ইসলাম বলেন,পঞ্চগড় সম্ভাবনাময় একটি জেলা এখানকার মাটি বেশ উর্বর বিভিন্ন ধরনের ফল অনায়াসে জন্মায় যা পুষ্টিগুণ সমৃদ্ধ।ফল চাষ করে পরিবারের চাহিদা মিটিয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে।কৃষি বিভাগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ  গঠনে স্মার্ট কৃষি প্রযোজন তাই ফল হতে পারে এই কৃষির অংশ। উৎপাদন বাড়লে আয় বাড়বে।শেষে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। 
আয়োজকরা জানান, এ মেলার মধ্য দিয়ে ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে।
এসময় স্টল গুলোতে দেশী বিদেশি নানান ধরনের  ফল দিয়ে ভরপুর ছিল।আম, কাঁঠাল ,ড্রাগন, ব্লাক মার্সেলো জাতের তরমুজ, ডেউয়া, আম ব্যানানা মাল্টা,   খেজুর,সবেদা, থাই  জাতের পেয়ারা, কামরাঙ্গা,  মধুপুরী অনারস ,বারি আলু ২৯ সানশাইন,জাম সিডসেল লেবু,  লটকন, কলা ইত্যাদি।


প্রজন্মনিউজ২৪/ইমি

এ সম্পর্কিত খবর

কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

রোববার জামালপুরে আসছেন জামায়াত আমির

কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ

‘‌‌নির্বাচনে সারাদেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি মোতায়েন থাকবে’

১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ